এবার সংবাদ পাঠক মীম

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:২৯
সাবেক নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন সাবরিন সাকা মীম দীর্ঘ কয়েক বছর ধরেই হঠাত্ হঠাত্ পর্দার সামনে আসেন। গত ৭ ডিসেম্বর বিয়ে করেন তিনি। বিয়ের পর এই এক বছরে মাত্র দু’তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি। কিন্তু, এবার বোধহয় তাকে পর্দায় নিয়মিতই পাওয়া যাবে। কিন্তু একজন অভিনেত্রী হিসেবে নয়, একজন সংবাদ পাঠক হিসেবে। এটিএন নিউজে এ মাস থেকেই নিয়মিত সংবাদ পাঠক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। এ প্রসঙ্গে মীম বলেন, ‘অভিনয়টা হয়তো মাঝে মাঝেই করা হবে। নিয়মিত অভিনয়টা করতে চাই না। কেননা, নিয়মিত অভিনয় করলে পরিবারকে সময় দিতে পারি না। একজন সংবাদ পাঠিকা হিসেবে নির্দিষ্ট সময়ে অফিসে যাওয়া-আসা হবে। পরিবারের জন্যও নির্দিষ্ট সময় বহাল থাকবে।’