রেড সিগন্যাল

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:৩০
আজ বাংলাভিশনে প্রচার হবে এক ঘণ্টা দৈর্ঘের ধারাবাহিক নাটক ‘রেড সিগন্যাল’। প্রতি সপ্তাহের রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হচ্ছে নাটকটি। মাসুদ সেজানের রচনা ও পরিচালনা নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ড. ইনামুল হক, মোশাররফ করিম, নিপুণ, মারজুক রাসেল, আখম হাসান, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী, তারিক স্বপন, আইরিন তানি, সাজ্জাদ রেজা, অশোক বেপারী, ইকবাল বাবু, মিলন ভট্ট, সমাপ্তি মাসুক, রোবেনা রেজা জুঁই, সফিক খান দিলু প্রমুখ।