ঢাকা জেলা চ্যাম্পিয়ন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২১:৪৫
হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ফাইনালে স্বাগতিক হবিগঞ্জকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ঢাকা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে কোন দলই গোল করতে সমর্থ না হলেও দ্বিতীয়ার্ধ্বে প্রথমে ঢাকা জেলা দল ১ গোলে এগিয়ে যায়। পরে হবিগঞ্জ জেলা দল গোল পরিশোধ করে খেলায় সমতা আনে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। এতে ঢাকা জেলা দল হবিগঞ্জকে ৫-৪ গোলে পরাজিত করে। খেলা পরিচালনা করেন আনোয়ার হোসেন সাজু। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। পরে ট্রফি বিতরণ করেন টুর্নামেন্ট এর উদ্যোক্তা জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনায় করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি। উক্ত টুর্নামেন্টে স্বাগতিক হবিগঞ্জ ছাড়াও ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা দল অংশ নেয়। জেলার ৬টি ভেন্যুতে উত্সবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।