বিশ্বব্যাপী পেশাজীবীদের জনপ্রিয় নেটওয়ার্কিং সাইট লিংকডইন সম্প্রতি নিয়ে এসেছে মোবাইল প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লিকেশন। যেকোনো সময় যে কেউ যেন যেকোনো স্থান থেকেই লিংকডইন ব্যবহার করতে পারে, সে কারণেই এই মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। ‘লিংকডইন রিক্রুটার মোবাইল’ নামের এই মোবাইল অ্যাপ্লিকেশনেই দেখা যাবে এই নেটওয়ার্কে যুক্ত সব মানুষের প্রোফাইল। ফোনকল, টেক্সট, ইমেইল, ইনমেইলসহ লিংকডইনের সব ফিচারই উপভোগ করা যাবে এই মোবাইল অ্যাপ্লিকেশন থেকে। মোবাইল প্ল্যাটফর্ম থেকে লিংকডইনের ব্যবহার ক্রমেই বাড়তে থাকায় এই পৃথক অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে লিংকডইন। প্রাথমিকভাবে আইফোনের জন্য মুক্ত করা হয়েছে এটি। তবে শীঘ্রই অ্যান্ড্রয়েডের জন্যও এর অ্যাপ্লিকেশন ছাড়া হবে বলে জানিয়েছে তারা।
