‘গান ও গল্প’-এ জুয়েল মোর্শেদ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:২৪
মোহনা টিভিতে সাপ্তাহিকভাবে সম্প্রচার শুরু ব্যতিক্রমী গান ও গল্প। আধুনিক, ফোক, ব্যান্ড সব ধরনের গানের শিল্পীদের নিয়ে মোহনা টিভির স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে। অনুষ্ঠানে থাকছে দর্শদকের অনুরোধের গান। পাশাপাশি আমন্ত্রিত শিল্পীর নিজের পছন্দের গান। অনুষ্ঠানে শিল্পীর জনপ্রিয় মিউজিক ভিডিও দেখানো হবে। এ ছাড়াও অন্যান্য সুপারহিট জনপ্রিয় মিউজিক ভিডিও দেখানো হয়। এবারের পর্বে অতিথি হয়ে আসছেন সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। তিনি একাধারে মিউজিক কম্পোজার। অনুষ্ঠানটি আজ রাত ৮টা ৩০ মিনিটে মোহনা টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।