মঙ্গল অভিযান শুরু করছে ভারত

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:২৮
ভারতে মঙ্গল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা উেক্ষপণস্থল থেকে মঙ্গলের উদ্দেশ্যে ছোঁড়া হবে রকেট। এনডিটিভি জানায়, ভারতের স্থানীয় সময় রবিবার সকাল ৬টা ৮ মিনিট থেকে শুরু হয়ে গেছে কাউন্টডাউন। আজ মঙ্গলবার বেলা ২টা ৩৮ মিনিটে রকেটটি মঙ্গল গ্রহের উদ্দেশ্যে উেক্ষপণ করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও)। পোলার স্যাটেলাই লাঞ্চ ভেহিকেল (পিএসএলভি) রকেটে করে মঙ্গলে পাঠানো হবে মহাকাশযান মঙ্গলিয়ান। মঙ্গলে ভারতের এ মহাকাশযান পাঠানোর কথা ছিল ২৮ অক্টোবরেই। কিন্তু প্রশান্ত মহাসাগরে খারাপ আবহাওয়ার কারণে অভিযান পিছিয়ে যায়। আজ রকেট উেক্ষপণের জন্য আবহাওয়া অনুকূল না থাকলে পরবর্তীতে তা উেক্ষপণের জন্য সময় নির্ধারিত হয়েছে ১৯ নভেম্বর পর্যন্ত। পৃথিবী থেকে ২০ কোটি কিলোমিটার পাড়ি দিয়ে মঙ্গল গ্রহে সফল অভিযান চালাতে পারলে ভারত এক্ষেত্রে চীনকে পেছনে ফেলে এগিয়ে যাবে। চীনের মঙ্গল অভিযান এর আগে ব্যর্থ হয়েছিল।