জাপানের সাথে আলোচনার কোন সুযোগ নেই

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:২৮
উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে কোরিয়া অঞ্চলে উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গোয়েন হুয়ে বলেছেন, জাপানের সাথে আলোচনার কোন সুযোগ নেই। বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, যুদ্ধের সময় জাপান যেসব অন্যায় করেছে সেগুলো সম্পর্কে দেশটি আমাদের কাছে ক্ষমা না চাইলে সে দেশের নেতৃবৃন্দের সাথে কোন বৈঠকেরও সুযোগ নেই। এ বছরের ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা করলে এ অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। পার্ক বলেন, পিয়ংইয়ংয়ের পঙ্কিল চক্র ভাঙ্গতে দক্ষিণ কোরিয়ানদের এগিয়ে আসতে হবে। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর তরফ থেকে নতুন করে কোন ধরনের উত্তেজনা সৃষ্টি করা হলে তার দেশবাসী তা শক্তভাবে মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রে সফরে যাওয়ার আগে বিবিসির সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।