আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনায় মামলা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:৪৩
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক প্রবীণ রাজনীতিবিদ মতিয়র রহমান খানের উপর ২৮ অক্টোবর হরতালের রাতে হামলা ও আহত করার অভিযোগে নেত্রকোনা জেলা বিএনপির সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু তাহের তালুকদারসহ ১১ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার মতিয়র রহমান খানের পুত্র সোহেলুর রহমান খান সুভ্র নেত্রকোনা থানায় এই মামলা দায়ের করেন। অপরদিকে নেত্রকোনা সদর উপজেলা বিএনপি সভাপতি মুজিবুর রহমান খানসহ ১৫ জন দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধেও হরতালে যানবাহন ভাংচুরের অভিযোগে নেত্রকোনা থানায় মামলা দায়ের করা হয়েছে।