বেনাপোল দিয়ে ভারত গেলেন হাজারো যাত্রী

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:৪৪
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, গণগ্রেফতার বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিনে সোমবার বেনাপোল চেকপোষ্ট দিয়ে প্রায় এক হাজারের দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রী ভারতে গেছেন। ৩ দিন বন্ধ থাকার এ সুযোগটি কাজে লাগাতে তাদের এ ভারত যাত্রা বলে জানালেন কয়েকজন যাত্রী।