ভিন্ন ঘটনায় ৫ জনের অপমৃত্যু

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:৪৪
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। দিনাজপুর দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার গোপালগঞ্জ গ্রামে গত রবিবার সকালে হায়দার আলীর স্ত্রী জাহেদা বেগম (৩২) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেন। কাহারোল (দিনাজপুর) কাহারোল উপজেলার মহেশপুর গ্রামে গত ৩০ অক্টোবর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন ডা. খবির (৭০)। গত রবিবার বিকালে চিকিত্সাধীন অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ভেড়ামারা (কুষ্টিয়া) কুষ্টিয়ার ভেড়ামারায় গত রবিবার জিকে সেচ প্রকল্পের প্রধান ক্যানেলের পানিতে ডুবে পলান আলী (৬০) নামে এক ব্যক্তি মারা যান। কোটালীপাড়া (গোপালগঞ্জ) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গতকাল সোমবার বিদ্যুত্স্পৃষ্টে নাসির হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২০) নামে এক ব্যক্তি মারা যান। মুরগির ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পূর্বধলা (নেত্রকোনা) নেত্রকোনার পূর্বধলার জামিরাকান্দা গ্রামে গত রবিবার রাতে কীটনাশক পানে দুদুমিয়া ফকির (৫৫) নামে এক ব্যক্তি মারা যান।