কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ছাগলনাইয়া পৌর শহরে ছাত্রদল ও ছাত্রশিবির ব্যাপক শো-ডাউন করেছে। ছাগলনাইয়া পৌর শহরে ছাত্রদল ও ছাত্রশিবিরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোডের দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। পৌর ছাত্রদলের সভাপতি খোন্দকার মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার।
