মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড়ের বাহেরক (বাহেরচর) গ্রামের শীর্ষ সন্ত্রাসী লাভলু খানকে (৩২) অস্ত্র ও গুলিসহ তার নিজ বাড়ি থেকে র্যাব-১১ রবিবার রাতে গ্রেফতার করেছে। র্যাবের এএসপি মো. ওবায়দুল ইসলাম খান জানান, তার কাছ থেকে ২টা বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।