বরগুনার পাথরঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের বিরুদ্ধে গভর্নিংবডির সভাপতি বরগুনা-২ আসনের মরহুম সংসদ সদস্য গোলাম সবুরের স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ ও বিধি বহির্ভূত সভা দেখিয়ে ভুয়া ভাউচারসহ তিন অর্থ বছরের আন্ত অডিট প্রতিবেদন অনুমোদন করিয়ে ৯ লাখ টাকা আত্মসাত্ ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।
এছাড়া সংসদ সদস্য গোলাম সবুরের মৃত্যুর ঠিক দু’দিন আগে বিগত ২৪ জুলাই তার অনুমোদনবিহীন বিদ্যেত্সাহী সদস্যকে সভাপতি করে বিধি-বহির্ভূত একটি সভা দেখিয়ে ২০১১ সালে অনুষ্ঠিত রজতজয়ন্তী অনুষ্ঠানের আয়-ব্যয়ের আপত্তিকৃত অসঙ্গতি ভাউচারসহ তিন অর্থ বছরের ফরমায়েশী আন্ত অডিট প্রতিবেদন অনুমোদন করে অধ্যক্ষ টাকা আত্মসাত্সহ প্রতারণার আশ্রয় নিয়েছেন। অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, উক্ত ঘটনার একটি অংশও সঠিক নয়।
