রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরের মহিশালবাড়িতে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে পরিচালকসহ ১৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে মডেল থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। এরা হলো, মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের পরিচালক শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, শরিফুল, নজিবুর , আশরাফুল, মোশারফ আলী, আকবর আলী, মিঠুন, রহিম, সাইফুল ইসলাম, আশরাফুল হক, খায়রুল, সিরাজুল, কাশেম, সালেক, আবুল হোসেন এবং আরসাদ। গোদাগাড়ী মডেল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে খুলে সেখানে নিয়মিত জুয়ার আড্ডা বসানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের পরিচালকসহ ১৯ জনকে আটক করা হয়। মামলা দায়েরের পর রবিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
