বরিশাল-২ আসনে মনিকে মনোনয়ন দেয়ার দাবি

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:৪৭
বরিশাল-২ আসনে বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনিকে মনোনয়ন দেয়ার দাবিতে গত শনিবার এক সভা অনুষ্ঠিত হয়েছে। হারতা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান সুনীল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৯ ইউনিয়ন ও ৮১ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মনিকে আবারো প্রার্থী করার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানানো হয়। সভায় আরো উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গৌরাঙ্গ লাল কর্মকার, সম্পাদক মিজানুর রহমান কবির, শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রহিম মাষ্টার, সম্পাদক নজরুল ইসলাম, শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ডাঃ আঃ হালিম, সম্পাদক আঃ কুদ্দুস, জল্লা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিশ্বজিত্ দাস নান্টু, সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, বড়াকোটা ইউনিয়ন আওয়ামী সভাপতি শাহ আলম হাওলাদার, সম্পাদক কামাল হোসেন, ওটরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ খালেক রাঢ়ী, হারতা ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক অমল মল্লিক, গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ ছত্তার মোল্লা প্রমুখ।