জিয়ানগরে গতকাল সোমবার জাতীয় পার্টি জেপি’র কার্যালয়ে মতবনিমিয় ও জেলা জেপি’র সদস্য সচিব মশিউর রহমান মঞ্জুর নামে হরতালে ভাংচুরে ঘটনায় মিথ্যা মামলা প্রত্যাহারের প্র্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের ভোটারের উপস্থিতি ও জাতীয় পার্টি জেপি’র পক্ষে সহযোগিতা করার জন্য আজ মঙ্গলাবার থেকে সেন্টার কমিটি গঠনের প্রস্তুতি নেয়া হয়। সভায় উপজেলা জেপি’র আহবায়ক আসাদুল কবির স্বপনের সভাপতিত্ব বক্তব্য রাখনে, উপজেলা জেপি’র যুগ্ম সদস্য সচিব হারুন অর রশদি পান্না, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, মহসিন হাওলাদার মধু, কাওসার আহমেদ দুলাল, মোবারক সিকদার, মিজানুর রহমান, আ. আলীম স্বপন, যুব সংহতি নেতা গিয়াস উদ্দীন আরিফ ও মেহেদী হাসান মান্না। বক্তারা বলেন, মশিউর রহমান মঞ্জু বালিপাড়া ইউনিয়নের তিন বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান। হরতালের কয়কেদিন আগেই থেকেই তিনি এলাকায় ছিলেন না। তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
