কাশিয়ানীতে স্কুল ছাত্র নিখোঁজ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:৫০
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের দিনমজুর মতিয়ার রহমানের ছেলে কাশিয়ানী মডেল একাডেমীর ৫ম শ্রেণির ছাত্র মোঃ ইয়াসিন (১২) গত ৯ দিন যাবত্ নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়রী হয়েছে। গত ২০ অক্টোবর ইয়াসিন প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায়ও সে বাড়িতে ফিরে না আসলে তার বাবা-মা আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজা হয়। কোথাও তাকে না পেয়ে ২১ অক্টোবর ইয়াসিনের মা আছিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়রী করেন। তার সন্ধান পেলে ০১৭৩৬৪২০৪০৭ নম্বরে মোবাইল করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।