তহসিল অফিসে যাওয়ার পথে মোটর সাইকেল গতিরোধ করে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে দু’পা ভেঙ্গে দিয়েছে দুুুুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।
রবিবার গাবুরার তহসিল অফিসে যাওয়ার পথে পাউবো’র বেড়িবাঁধের ৩নং ক্লোজারের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা মোটর সাইকেলের গতিরোধ করে শ্যামনগর উপজেলার গাংড়ামারি গ্রামের আলহাজ্ব গহর আলী যোদ্দারের ছেলে মাওঃ আসাদুল্লাহ-আল-গালিব (৫৫)কে হাতুড়ি দিয়ে তার দু’পা ভেঙ্গে দিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। আসাদুল্লাহ-আল-গালিব প্রতিবেদককে জানান, গাবুরা তহসিল অফিসে যাওয়ার পথে বেড়িবাঁধের উপরে ওেপতে থাকা পার্শ্বেমারি গ্রামের ওয়াজেদ আলী যোদ্দারের ছেলে রবিউল, শাহানুর, রফিকুল হাতুড়ি দিয়ে পিটিয়ে তার দু’পা ভেঙ্গে দিয়েছে।
