গণমাধ্যম কর্মীদের নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
পিরোজপুর অফিস\ ঢাকা ও পিরোজপুরসহ সারাদেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে গত রবিবার পিরোজপুর জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধন করেন। এ মানববন্ধনে বক্তব্য রাখেন বেতার ও ইউএনবি সাংবাদিক মাহামুদ হোসেন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম, বিটিভি ও যুগান্তর প্রতিনিধি এস এম পারভেজ, সংবাদ প্রতিনিধি এ কে আজাদ, জনকণ্ঠের জেলা সংবাদদাতা শফিউল হক মিঠু, দৈনিক সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চুসহ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা পিরোজপুরে ডেইলী স্টার প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক খবরপত্র প্রতিনিধি সিরাজুল ইসলামের উপর হামলা, মারধর এবং নাজিরপুরে যুগান্তর প্রতিনিধি লাহেল মাহমুদের বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান।
জেলহত্যায় জড়িতদের বিচার দাবিতে রাবিতে মানববন্ধন
রাবি (রাজশাহী) সংবাদদাতা\ কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি এবং হরতালের নামে নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত রবিবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ আয়োজিত এ মানববন্ধনে প্রায় দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে জনগণের নিরাপত্তার জন্য এবং কোমলমতি শিশুদের নির্বিঘ্নে পরীক্ষা দেয়ার স্বার্থে হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হয়। প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য দেন রাবির সাবেক উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান, রাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর সুলতান-উল-ইসলাম টিপু, জেলহত্যায় শহীদ পরিবারের সদস্য প্রাণীবিদ্যা বিভাগে প্রফেসর সেলিনা পারভীন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন প্রমুখ।
গোপালগঞ্জে নার্সিং অফিসারদের পরিচিতি সভা
গোপালগঞ্জ প্রতিনিধি\ গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে নবাগত ৬১ নার্সিং অফিসারদের পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার নার্সিং ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. এস.এম. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিমল কৃষ্ণ বাইন, আর.এম.ও ডা. অসিত কুমার মল্লিক, ডা. নিয়াজ মাহামুদ। গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে কর্মরত নার্সিং অফিসারদের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নার্সিং সুপারভাইজার মঞ্জু রানী গোলদার।
ঘোড়াঘাটে শোকাবহ জেল হত্যা দিবস পালন
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা\ গত রবিবার উপজেলা যুবলীগের উদ্যোগে শোকাবহ জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ফেরদৌস রশিদ জুয়েল। সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম.রবিউল ইসলাম রবি। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক রাহেনুল ইসলাম রানু। বক্তব্য রাখেন ছাত্র নেতা জাহাঙ্গীর আলম সুজা, খোরশেদ আলম, মিঠু, মুকুল প্রমুখ।
গ্রামীণ ব্যাংক আইনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
বেড়া (পাবনা) সংবাদদাতা \ পাবনার বেড়ায় গত রবিবার গ্রামীণ ব্যাংক আইন-২০১৩-এর বিরুদ্ধে কর্মচারী সমিতির ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেড়ার কাশিনাথপুর মোড়ে সকাল ১০টায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে গ্রামীণ ব্যাংকের কাশিনাথপুর এরিয়াধীন ৯টি শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। তারা প্রস্তাবিত গ্রামীণ ব্যাংক আইন-২০১৩ বাস্তবায়ন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন- গ্রামীণ ব্যাংকের কাশিনাপুর জোনের এরিয়া ম্যানেজার প্রদীপ কুমার সাহা, শাখা ব্যবস্থাপক-ফিরোজ আহম্মেদ এবং এরিয়া প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ।
চাটমোহরে গ্রামীণ ব্যাংক কর্মচারীদের মানববন্ধন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা\ গ্রামীণ ব্যাংক আইন-২০১৩ জাতীয় সংসদে উপস্থাপনের প্রতিবাদে গত রবিবার সকালে গ্রামীণ ব্যাংক চাটমোহর এরিয়া অফিসের সকল কর্মকর্তা কর্মচারী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গ্রামীণ ব্যাংক চাটমোহর এরিয়া অফিসের সামনে চাটমোহর-পাবনা সড়কে মানববন্ধন কর্মসূচি চলাকালে এরিয়া ম্যানেজারসহ অন্যরা অংশ নিয়ে বলেন, এ আইন পাস হলে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে দলীয় প্রভাব পড়বে। ব্যাহত হবে স্বাভাবিক কার্যক্রম। তারা গ্রামীণ ব্যাংক আইন সংশোধন না করে বর্তমান আইন অনুযায়ী এর কার্যক্রম পরিচালনার দাবি জানান।
সিংড়ায় নাগরিক সুধী সমাবেশ অনুষ্ঠিত
সিংড়া (নাটোর) সংবাদদাতা\ নাটোরের সিংড়ায় নাগরিক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, প্রফেসর রাজেন্দ প্রসাদ সাহা, প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল আজিজ, শিক্ষক নেতা আজিজুল হক, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সাংস্কৃতিক কর্মী মাহবুব আলম বাবু, সাংবাদিক এস এম রাজু আহমেদ প্রমুখ।
শ্যামনগরে ইউএনওকে সংবর্ধনা প্রদান
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ শ্যামনগর সদর ইউনিয়নের ৫নং বাদঘাটা ওয়ার্ডবাসীর পক্ষ হতে শ্যামনগরের নবাগত নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা সদরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ডেপুটি কমান্ডার শাহাদাত্ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী। সংবর্ধিত অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৈবিবুর রহমান ও প্রকল্প কর্মকর্তা মোঃ জালালউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক আব্দুস সামাদ, অধ্যাপক আবু
নন্দীগ্রামে থানা ছাত্রদলের কমিটি গঠন
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ নন্দীগ্রাম বগুড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আ. রউফ রুবেলকে সভাপতি, জি আর সৈকত উদ্দিন সাধারণ সম্পাদক, মেহেদী হাসান শাহিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য পূর্বের কমিটি বিলুপ্ত করে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু, যুগ্ম-সম্পাদক সাখাওয়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম নতুন কমিটি ঘোষণা করেন।
পাথরঘাটায় গ্রামীণ ব্যাংক কর্মচারীদের মানববন্ধন
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি \ গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৬ এর পরিবর্তে গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ জারী করার নামে সরকার গ্রামীণ ব্যাংকে রাজনীতিকরণ করার জন্য যে অপকৌশল গ্রহণ করছে তার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করছে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পাথরঘাটায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা এড়িয়া ম্যানেজার মো. মোশারেফ হোসেন, খালিদ হোসেন, কর্মচারী সমিতির খবির উদ্দিন প্রমুখ।
লালপুরে শুরু হয়েছে সর্ববৃহত্ কালীপূজা
লালপুর (নাটোর) সংবাদদাতা\ গত শনিবার মধ্যরাত থেকে নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া বারোয়ারী কালীমন্দিরে উত্তরাঞ্চলের সর্ববৃহত্ কালীপূজা ও ৭ দিনব্যাপী পূজার মেলা শুরু হয়েছে। ৫২৪ বছর ধরে এ মন্দিরে কালীপূজা ও মেলা অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের হাজারো দর্শকের পদচারণায় এ মেলা মিলন মেলায় পরিণত হয় এবং প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়। জানা যায়, ৫২৩ বছর আগে নবাবী আমলে বর্গীয় হাঙ্গামায় বর্গীদের অত্যাচারে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া থেকে ৬০ ঘর কংস বণিক লালপুরের বুধপাড়ায় এসে বসতি স্থাপন করেন। হিন্দু সমপ্রদায়ের এই কাঁসা শিল্পীরা কালীপূজা অর্চনার জন্য খড়ের ঘরে একটি মন্দির নির্মাণ করেন। বাংলা ১৩৩২ সালে জনৈক লাল কেনেডিয়ার স্ত্রী জানকী বাঈয়ের আর্থিক অনুদানে পাকা মন্দির নির্মিত হয়।
শার্শার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার অহিদুল ইসলাম
বেনাপোল (যশোর)সংবাদদাতা\ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সৃজনশীল পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ব্যতিক্রমধর্মী বিশেষ অবদান রাখায় এবার যশোর জেলাপর্যায়ে গঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৩ কমিটি শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল ইসলামকে যশোর জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত করেছেন।
কুমিল্ল¬¬ায় বিপুল পরিমাণ মাদক ও মাছ আটক
কুমিল্লা প্রতিনিধি\ চোরাইপথে ভারতে পাচারকালে কুমিল্ল¬¬ায় বিপুল পরিমাণ মাদক, বিভিন্ন জাতের দেশীয় মাছ ও পণ্যসামগ্রী আটক করেছে কোটবাড়িস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃত মাছ ও মাদকের মূল্য পৌনে এক কোটি টাকা। গত রবিবার ভোরে জেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে এগুলো আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার ভোর রাতে বিজিবির একটি দল সীমান্তবর্তী সদর দক্ষিণ উপজেলার নয়নপুর নামক স্থানে অভিযান চালায়। এসময় ১ হাজার ৪শ’ কেজি কৈ, রুই, টেংরা, রয়না, বোয়াল, শিং, মাগুর, পুঁটিসহ দেশীয় মাছ ২টি ট্রাকে (ঢাকা মেট্রো-ন-১৬-৭৫৫৭ ও মিনি ট্রাক ঢাকা মেট্রো-ন-১৪-২৪৪২) করে চোরাইপথে ভারতে পাচারকালে আটক করা হয়। এছাড়া বিজিবির অপর একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিল, আইকন সিরাপ, হুইস্কি, জিরা, শাড়িসহ মাদক ও অন্য পণ্যসামগ্রী আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
হবিগঞ্জে বাণিজ্য মেলা শুরু
হবিগঞ্জ প্রতিনিধি\ হবিগঞ্জে কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। গত রবিবার বিকেলে নিউফিল্ড মাঠে একমাসব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনীন্দ কিশোর মজুমদার। পরে হবিগঞ্জ চেম্বার অব কমার্স প্রেসিডেন্ট মোঃ মুতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ কামরুল আমীন। এর আগে চেম্বার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ এনামুল হক সেলিম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম বাবুল প্রমুখ।
চাটমোহরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা\ পাবনার চাটমোহরে গত রবিবার পাবনা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি সৌমিত্র কর্মকার সিল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মোঃ মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল নৃত্য, গান ও নাটিকা। চাটমোহর ডিএ জয়েনউদ্দিন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করে আসাদুজ্জামান দুলাল রচিত ও নির্দেশিত নাটিকা ‘অবাক জলপান’।
গোসাইরহাটে শ্রমিক ও ছাত্রদলের ৩ নেতা গ্রেফতার
শরীয়তপুর প্রতিনিধি \ নাশকতা সৃষ্টি করতে পারে এ আশংকায় গোসাইরহাট থানা পুলিশ গত রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রদল ও শ্রমিক দলের ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন: নলমুড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হারিস বেপারী, উপজেলা শ্রমিক দল নেতা বাপ্পী পেয়াদা ও উজ্জল মাদবর। গোসাইরহাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হরতালের সময় নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সকালে তাদেরকে শরীয়তপুর কোর্টে প্রেরণ করেছে।
নগরকান্দায় গ্রামীণ ব্যাংকের মানববন্ধন
নগরকান্দা(ফরিদপুর) সংবাদদাতা \ গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩’র পরিবর্তন করে গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ জারি করার নামে সরকার গ্রামীণ ব্যাংককে রাজনীতিকরণ করার যে নীলনকশা করেছে তার প্রতিবাদে গত রবিবার বিকালে ফরিদপুরের নগরকান্দায় গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের সামনে মানববন্ধন পালন করেছে গ্রামীণ ব্যাংকের ফরিদপুর জোনের নগরকান্দা এরিয়া অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এতে বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার কামরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক আসাদ-উদ্-দৌলা ও অন্য কর্মকর্তাবৃন্দ।
দিনাজপুর আল-আরাফাহ্ ব্যাংকের সেবা মাস উদ্বোধন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল সোমবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ দিনাজপুর শাখার উদ্যোগে ‘সুখ থাকুক বছর ঘিরে, সেবা মাস পুরো নভেম্বর জুড়ে’—স্লোগানে সেবা মাসের উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্স আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী আতাউর রহমান চৌধুরী, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
ধামরাইয়ে আওয়ামী লীগ নেতার জায়নামাজ বিতরণ
ধামরাই (ঢাকা)সংবাদদাতা \ হজ্বব্রত পালন শেষে দেশে ফিরে গত শনিবার ধামরাই উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেঘনা ব্যাংক লিঃ-এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক উপহার হিসেবে দু’শতাধিক নেতা-কর্মীর মাঝে জায়নামাজ ও খেজুর বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক আয়ুব প্রমুখ।
কাহারোলে বিকল্পধারার কমিটি গঠন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় বিকল্পধারার ৩ নভেম্বর বিকালে সিনেমা রোড হরি সভা মাঠে বিকল্পধারা কাহারোল উপজেলা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিকল্পধারার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়ন। আলোচনা শেষে কাহারোল উপজেলা বিকল্পধারা সভাপতি রঞ্জিত্ কুমার শীল (সঞ্জয়), মোঃ ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১শ’ ৫১ সদস্য বিশিষ্ট করে কমিটি গঠন করা হয়। সভাপতিত্ব করেন রঞ্জিত্ কুমার শীল (সঞ্জয়)।
কাশিয়ানীতে ফেনসিডিল ও মাইক্রোসহ গ্রেপ্তার ১
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গতকাল সোমবার কাশিয়ানী উপজেলার কালনা শংকর পাশা ফেরিঘাট থেকে ৭০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মাইক্রোবাসসহ একজনকে গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ। জানা গেছে, উপজেলার কালনা শংকরপাশা ফেরিঘাটে, যশোর থেকে আসা ঢাকা মেট্রোঃ বঃ১২-ত৬ত৪নং মাইক্রোবাসটি তল্লাশি করে উক্ত ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম হাসানুজ্জামান, তার বাড়ি সাতক্ষীরা উপজেলার কালিগঞ্জ এলাকায় বলে জানা গেছে। এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি মাদক মামলা হয়েছে।
সুজানগরে স্বেচ্ছাসেবী সমিতির মাঝে চেক বিতরণ
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগর উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে গত রবিবার একটি স্বেচ্ছাসেবী সমিতির মাঝে ২০১২-২০১৩ অর্থ বছরের জন্য ২৫ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন তার কার্যালয় থেকে উপজেলার কাচারীপাড়া অগ্রপথিক মহিলা কল্যাণ সমিতির মাঝে ওই চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিন, যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহান ও উক্ত সমিতির সভাপতি ফাহিমা আক্তার পলী।
রামগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির প্রতিবাদ সভা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ইং’র পরিবর্তে গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ জারি করার নামে গ্রামীণ ব্যাংককে রাজনীতিকরণের অপকৌশল হিসাবে আখ্যায়িত করে রামগঞ্জ উপজেলা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির উদ্যোগে গতকাল সোমবার রামগঞ্জ গ্রামীণ ব্যাংক শাখায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গ্রামীণ ব্যাংক রামগঞ্জ এরিয়া নির্বাহী কমিটির কর্মচারী পরিষদের সভাপতি শাহাদাত্ হোসেনের সভাপতিত্বে এসময় প্রতিবাদলিপি পাঠ করেন, এরিয়া প্রতিনিধি রফিক আহাম্মদ। এসময় বক্তব্য রাখেন, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মীর কাশেম, প্রোগ্রাম অফিসার সেকেন্দার আলী খান, রামগঞ্জ শাখার ম্যানেজার মোঃ নাজমুল ইসলাম।
সেনবাগে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাসদের সাবেক সভাপতি মাওলানা আবদুল ওহাব, সেনবাগ বার্তার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন (বিডিআর) এর স্মরণে গত শনিবার বিকালে বাতাকান্দি ঈদগাঁও ময়দানে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাসান মনজুর। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আহম্মেদ চৌধুরী, জেলা জাসদ নেতা মাস্টার নুরুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি মনির আহম্মেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উল্যা রানা প্রমুখ। পরে দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়।
ফরিদপুরে ভিডিপি মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ
ফরিদপুর প্রতিনিধি \ গতকাল সোমবার ফরিদপুর জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে রাজবাড়ী ও ফরিদপুর জেলার ভিডিপি সদস্যাদের ৪২ দিনব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ক্যাম্প অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট কাজী দেলোয়ার হোসেন। আনসার কার্যালয় সূত্র জানিয়েছে, সরকারি খরচে প্রশিক্ষণার্থীদের খাওয়া ও থাকার ব্যবস্থা করা হয়েছে। এ বছর হতে কম্পিউটার বেসিক প্রশিক্ষণের পাশাপাশি ইংরেজি ভাষাজ্ঞান প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রশিক্ষণে রাজবাড়ী জেলার ১৬ জন ও ফরিদপুর জেলার ২৪ জন ভিডিপি মহিলা সদস্য অংশ নিচ্ছে।
জলঢাকা পৌর ছাত্রলীগের কমিটি
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ বাংলাদেশ ছাত্রলীগ জলঢাকা পৌর শাখার উদ্যোগে গত রবিবার ৭নং ওয়ার্ডের কমিটি গঠিত হয়েছে। পৌর ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব শাহেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের সদস্য আখতারুজ্জামান বাবু। এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নলনী বিশ্বাস জয়, সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, পৌর ছাত্রলীগ সম্পাদক ফরহাদুজ্জামান রাসেল। সভা শেষে শুকুমার রায়কে সভাপতি ও হযরত আলীকে সম্পাদক করে আগামী ১ বছরের জন্য একটি ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শ্যামনগরে গ্রামীণ ব্যাংক কর্মচারীদের মানববন্ধন
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি এরিয়ার সকল শাখা ব্যবস্থাপক, প্রতিনিধি, এরিয়া অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গ্রামীণ ব্যাংকের নীতিমালা পরিবর্তনের প্রতিবাদে গত রবিবার উপজেলার নুরনগর ব্রাঞ্চের সামনে শ্যামনগর-কালিগঞ্জ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্যামনগর সদর, ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ, আটুলিয়া, রমজাননগর, নূরনগর ও কালিগঞ্জের, চাম্পাফুল, নলতা, দক্ষিণ শ্রীপুর, মধুরেশপুর, মৌতলা এ ১২টি শাখার কর্মকর্তা-কর্মচারীগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
তালায় কেন্দ্রীয় সৈনিক লীগ নেতার মতবিনিময়
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গত রবিবার স্থানীয় সাংবাদিকদের সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সাতক্ষীরা-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামরুল ইসলাম এক মতবিনিময় সভায় মিলিত হন। তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেনের সভাপতিত্বে সভায় তালার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক এবং আ’লীগ ও অঙ্গ সংগঠনের সহযোগী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক কামরুল ইসলাম এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং সকল যুদ্ধাপরাধীদের রায় সম্পন্ন করার জন্য আ’লীগকে ক্ষমতায় আনতে হবে। এসময় তিনি তালার বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত শিবিরের হামলার তীব্র নিন্দা জানান।
সিংড়ায় গ্রামীণ ব্যাংক কর্মচারীদের প্রতিবাদ সভা
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়ার কর্মচারীদের প্রতিবাদ সভা গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ব্যাংকের উপজেলা কার্যালয়ের প্রতিবাদ সভায় বক্তব্য পাঠ করেন, এরিয়া প্রতিনিধি আবদুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক সিংড়া এরিয়ার সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমূখ।
