ভিট চ্যানেল আই সুপারস্টার হাসিন রওশন প্রথমবারের মতো র্যাম্প মডেল হিসেবে কোন নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘কালার’। তবে তার চেয়েও বড় কথা বেশ কটি চলচ্চিত্রের কাজে তার কাছে অফার এসেছে। ব্যাটে বলে মিলে গেলে হয়তো খুব শিগগিরই নতুন ছবির কাজে নাম লেখাবেন। হাসিনের কথায়, ‘অল্প বাজেটের বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করতে চাই না। যদি করি, তবে বাজেট এবং পুরো ছবির ক্যাম্পেইন বুঝেই করবো। কারণ এখন চলচ্চিত্র’ নামের মোহে পড়েই অনেকে নাম লেখাচ্ছেন। পরবর্তীতে দেখা যায় সেইসব চলচ্চিত্র রিলিজ হলে একটি বা দুটি হলে রিলিজ হয়েই শেষ। তাই ভালমানের চলচ্চিত্রেই মুভি ক্যারিয়ারটা শুরু করতে চাই।
