আজকের অনুষ্ঠান

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২১:৩৮
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট:হরতালের প্রতিবাদে বিজয় দিবসের আগেই যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে এবং পাবনার সাঁথিয়ায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ, বিক্ষোভ ও মিছিল। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা। সেক্টর কমান্ডারস ফোরাম: ‘মুক্তিযুদ্ধের চার দশকে প্রাপ্তি, ব্যর্থতা ও বর্তমান প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভা। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সকাল সাড়ে ১০টা। ইকুইটিবিডি:জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেল আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে সকাল সাড়ে ১০টা। প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি:বর্তমান রাজনৈতিক সংকট ও আসন্ন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। সেগুনবাগিচাস্থ বীরোত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে দুপুর সাড়ে ১২টা।