দেশে যতদিন সিগারেট থাকবে ততদিন বিড়ি রাখার দাবি জানিয়েছে সর্বস্তরের ভোক্তা পক্ষ। সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।
ভোক্তা পক্ষের দাবি, ভারতের মত বিড়িকে কুটির শিল্প ঘোষণা দিয়ে বিড়ির উপর সকল কর প্রত্যাহার করতে হবে।কোনো সরকারি আমলা বিদেশী বহুজাতিক কোম্পানির ডাইরেক্টর পদে থাকতে পারবে না। এছাড়াও সিগারেটের ন্যায় বিড়িকেও ২০৪০ সাল পর্যন্ত সময় দিতে হবে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন ভোক্তারা।
ভোক্তা পক্ষের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি মো. খালেদুর রহমান। এছাড়াও বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. সাগর আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, সদস্য হাবিবুর রহমান, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: এলোপাথারী ছুরিকাঘাতে স্ত্রী খুন
বিড়ি ভোক্তা পক্ষের প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বলেন,‘বঙ্গবন্ধুর সময়ে বিড়িকে কুটির শিল্প ঘোষণা করে সকল কর মুক্ত করা হয়েছিল। বর্তমানে ব্রিটিশ আমেরিকান কোম্পানি ষড়যন্ত্র করে বিড়ি শিল্প ধ্বংসের পায়তারা করছে। দেশে সিগারেট যতদিন থাকবে ততদিন বিড়িও থাকবে।বন্ধ বিড়ি কারখানাগুলো খুলে দেওয়ার দাবি জানান তিনি।
ইত্তেফাক/অনি
