পিচ উদ্বোধন করবেন মুরলিধরন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২১:৫৬
সাবেক এলটিটিই’র শক্ত ঘাঁটি কিলিনোচচিতে একটি স্টেডিয়ামে ক্রিকেটের একটি নতুন পিচ উদ্বোধন করবেন শ্রীলংকার স্পিন লিজেন্ড মুুত্তিয়া মুরলিধরন। শ্রীলংকা ক্রিকেট গভর্নিং কমিটির সহায়তায় উন্নয়ন করা কিলিনোচচি সেন্ট্রাল কলেজ মাঠের ক্রিকেট পিচটি আজ খুলে দেয়ার কথা এই ঘূর্ণি জাদুকরের। বিকল্প প্রশাসন চালানোর সময় এলটিটিইর প্রশাসনিক সদর দপ্তর হিসাবে ব্যবহূত হতো কিলিনোচচি। এলটিটিই কর্তৃক ৩০ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর সমপ্রতি মুক্তি পাওয়া তামিল শিশুদের জন্য সংক্ষিপ্ত একটি স্পিন ক্যাম্পও পরিচালনা করবেন মুরলি। তামিল বংশোদ্ভূত হলেও সংখ্যালঘু সমপ্রদায়ের গুটিকয়েক ব্যক্তির মধ্যে সবচেয়ে বিখ্যাত তিনি। সাবেক যুদ্ধবিধ্বস্ত উত্তর-পূর্বাঞ্চলীয় এ এলাকায় স্কুল ছাত্রদের নিয়ে বর্তমানে ‘মুরালি কাপ’ নামে একটি টুর্নামেন্ট চলছে। ভবিষ্যতে শ্রীলংকার প্রতিনিধিত্ব করার জন্য তরুণদের খুঁজে বের করতেই এ আয়োজন করছে শ্রীলংকা ক্রিকেট।