এই ২০১২-১৩ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়ে অনেক সংশয় ছিল। অবশেষে সব বাধা, বিপত্তি, মতবিরোধ পার করে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষের পথে এসে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর শেষ হয়ে যাচ্ছে এই মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। এরপর সেরা ছয় দলকে নিয়ে বাকি থাকবে সুপার লিগের খেলা।
এ পর্যন্ত নয় রাউন্ডের খেলা হয়ে গেছে। বাকি দশম ও একাদশ রাউন্ডের খেলা। ইতিমধ্যে ক্রিকেট কোচিং স্কুলকে অবনমিত করে দেয়ায় এই রাউন্ডগুলোতে একটি করে ম্যাচ কম হচ্ছে। দশম ও একাদশ দুই রাউন্ডেই এক এক দিনে চারটি করে ম্যাচ খেলিয়ে ফেলা হচ্ছে। দশম রাউন্ডে ৭ নভেম্বর মিরপুর, ফতুল্লায় এবং বিকেএসপির দুটি মাঠে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ।
পরের দিন, আট নভেম্বর মিরপুরেই অনুষ্ঠিত হবে এই রাউন্ডের বাকি ম্যাচটি।
একাদশ রাউন্ডেও একইরকম ৯ নভেম্বর চারটি ম্যাচ ও ১০ নভেম্বর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
দশম ও একাদশ রাউন্ডের সূচী
দশম রাউন্ড
৭ নভেম্বর ভিক্টোরিয়া-প্রাইম ব্যাংক মিরপুর
৭ নভেম্বর গাজী ট্যাংক-কলাবাগান অ্যাকাডেমি ফতুল্লাহ
৭ নভেম্বর শেখ জামাল-খেলাঘর বিকেএসপি-২
৭ নভেম্বর আবাহনী-ব্রাদার্স ইউনিয়ন বিকেএসপি-৩
৮ নভেম্বর মোহামেডান-কলাবাগান মিরপুর
একাদশ রাউন্ড
৯ নভেম্বর ভিক্টোরিয়া—গাজী ট্যাংক মিরপুর
৯ নভেম্বর প্রাইম ব্যাংক—খেলাঘর ফতুল্লাহ
৯ নভেম্বর শেখ জামাল—ব্রাদার্স ইউনিয়ন বিকেএসপি-২
৯ নভেম্বর আবাহনী—কলাবাগান বিকেএসপি-৩
১০ নভেম্বর প্রাইম দোলেশ্বর-কলাবাগান অ্যাকাডেমি মিরপুর
