ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে আজ দুপুরে ১১ হাজার ভোল্টের মেইন লাইনের বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে আলাউদ্দিন(৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সাগর মিয়া (৪০) নামে আরেক ব্যক্তি মারাত্মক আহত হন।
উপজেলার শিবপুর গ্রামের পার্শ্ববর্তী নদী থেকে গোসল করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতার সহায়তায় তাদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক শিবপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় হত্যা, ডাকাতি ও মাদক মামলার ১৩ আসামি গ্রেফতার
মারাত্মক আহত হারুন মিয়ার ছেলে সাগর মিয়াকে আশংকাজনক অবস্থায় বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/নূহু

