গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস ব্র্যান্ডের বিডব্লিউ-১৬ডি১এইচটি মডেলের ব্লুরে রাইটার। সাটা ইন্টারফেসের এই রাইটারটি ১৬এক্স গতিতে ব্লুরে ডিস্ক রাইট করতে পারে এবং ১২এক্স গতিতে ব্লুরে ডিস্ক রিড করতে পারে। এর মাধ্যমে ডিস্কে ১২৮ জিবি ডেটা সংরক্ষণ করা যায়। এম-ডিস্ক ফিচার দিয়ে ডেটা সংরক্ষণ করা যায় ১০০০ বছরেরও বেশি সময়ের জন্য। রয়েছে পাসওয়ার্ড নিয়ন্ত্রিত এনক্রিপশন ফিচার। এটি থ্রিডি এবং ম্যাজিক সিনেমা প্রযুক্তি সমর্থন করে। এর মূল্য ৮,৫০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।
