কল অব ডিউটি সিরিজের কোনো নতুন গেম মানেই যেন রেকর্ডের ছড়াছড়ি। এই সিরিজের প্রতিটি গেমই আগের পর্বের রেকর্ড ভাঙার রেকর্ড অক্ষুণ্ন রেখেছে। এমন রেকর্ড মাথায় নিয়েই মুক্তি পেয়েছে সিরিজের সর্বশেষ গেম ‘কল অব ডিউটি :ঘোস্ট’। গতকাল থেকে যুক্তরাজ্যে বিক্রি শুরু হয়েছে গেমটি। তবে গেম বিশেষজ্ঞরা বলছেন, কিছুটা অসমেয়ই মুক্তি দেওয়া হয়েছে গেমটি। কেননা, আগামী দুই সপ্তাহে রয়েছে বড় দুইটি ইভেন্ট, যাতে মাইক্রোসফট এবং সনি তাদের নিজস্ব গেম কনসোলের সর্বশেষ সংস্করণ অবমুক্ত করবে। ফলে সেই কনসোলগুলোর জন্য অপেক্ষা করতে গিয়ে গেমের প্রতি আগ্রহ কিছুটা কম থাকাতে স্বাভাবিক মনে করছেন তারা। গেম নির্মাতারাও বিষয়টি স্বীকার করেই মাঠে নেমেছেন। তারা আশা করছেন, আগের পর্বগুলোর মতোই নতুন এই পর্বটিও সকলের প্রত্যাশা ভালোমতোই পূরণ করতে সক্ষম হবে।
