এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ১৯:০৭
ভর্তি পরীক্ষার নিয়ম প্রতিটি বিভাগে আলাদা আলাদা প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। ওএমআর পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ (শূন্য দশমিক দুই শূন্য) নম্বর কাটা যাবে। প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রে ৬০টি প্রশ্ন থাকবে এবং ৬০ নম্বরের পরীক্ষা হবে (আইবিএ-জেইউ, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা ব্যতীত)। পরীক্ষার সময় ৪৫ মিনিট হবে। প্রতিটি প্রশ্নে ৪টি উত্তরের অপশন থাকবে। ভর্তিচ্ছু বন্ধুরা, শুভেচ্ছা নিও। কেমন আছো তোমরা? প্রস্তুতি কেমন চলছে? আশা করছি ভালো আছো। পড়াশোনাও মনোযোগ দিয়ে করছো। এবারের সংখ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিস্তারিত দেয়ার চেষ্টা করা হয়েছে। এ ইউনিট: গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ-১। পদার্থবিজ্ঞান, গণিতে ‘এ’ গ্রেড এবং ইংরেজিতে ‘বি’ গ্রেড লাগবে। ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে আলাদাভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে। গণিত এ-২। গণিতে ‘এ’ গ্রেড। পদার্থবিজ্ঞান এ-৩। পদার্থবিজ্ঞানে ‘এ’ এবং গণিতে ‘এ- মাইনাস’ গ্রেড। পরিবেশ বিজ্ঞান এ-৪। রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিদ্যায় ‘এ- মাইনাস’ গ্রেড। পরিসংখ্যান এ-৫। গণিতে কমপক্ষে ‘বি’ গ্রেড। ভূতাত্ত্বিক বিজ্ঞান এ-৬। গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে ‘এ-মাইনাস’ গ্রেড। রসায়ন এ-৭। রসায়ন এবং গণিতে ‘বি’ গ্রেড। বি ইউনিট: সমাজবিজ্ঞান অনুষদ। অর্থনীতি বি-১। বাংলা/ ইংরেজি/ গণিতে ‘এ-মাইনাস’ গ্রেড। অর্থনীতি/ বাংলা/ ইংরেজিতে ‘এ- মাইনাস’ গ্রেড। অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল/ বাংলা/ ইংরেজি/ পরিসংখ্যান/ কম্পিউটার শিক্ষায় ‘এ-মাইনাস’ গ্রেড। অর্থনীতি/ বাংলা/ ইংরেজি/ গণিত/ পরিসংখ্যান/ কম্পিউটার শিক্ষায় ‘এ-মাইনাস’ গ্রেড। নগর ও অঞ্চল পরিকল্পনা বি-২। ইংরেজি ও গণিতে ‘এ’ গ্রেড। নৃবিজ্ঞান বি-৩। বাংলা/ ইংরেজি যে কোনো একটিতে ‘বি’ গ্রেড। সরকার ও রাজনীতি বি-৩। বাংলা অথবা ইংরেজিতে ‘এ-মাইনাস’ গ্রেড। লোক প্রশাসন বি-৫। ইংরেজিতে ‘এ’ গ্রেড। ইংরেজিতে পৃথকভাবে ৩৫% নম্বর পেতে হবে। ভূগোল ও পরিবেশ বি-৬। বাংলা অথবা ইংরেজিতে ‘এ- মাইনাস’ গ্রেড। সি ইউনিট: কলা ও মানবিকী অনুষদ। আন্তর্জাতিক সম্পর্ক সি-১। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ইংরেজিতে ‘এ’ গ্রেড। বাংলা ও ইংরেজি বিষয়ে পৃথক ভাবে ন্যূনতম ৩৫% নম্বর পেতে হবে। ইংরেজি সি-২। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ইংরেজি বিষয়ে ‘এ’ গ্রেড। ইতিহাস সি-৩। ইংরেজিতে ‘এ-মাইনাস’ এবং বাংলায় ‘এ’ গ্রেড। দর্শন সি-৪। নাটক ও নাট্যতত্ত্ব সি-৫। বাংলাসহ অন্য যে কোন একটি বিষয়ে ‘বি’ গ্রেড। প্রত্নতত্ত্ব সি-৬। ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ৩৫% নম্বর অবশ্যই পেতে হবে। বাংলা সি-৭। লিখিত পরীক্ষায় আবশ্যিক অংশে ৩৫% নম্বর অবশ্যই পেতে হবে। জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ সি-৮। লিখিত পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে ৩৫% নম্বর অবশ্যই পেতে হবে। চারুকলা সি-৯। বাংলায় ‘বি’ গ্রেড। ডি ইউনিট: জীববিজ্ঞান অনুষদ। উদ্ভিদবিজ্ঞান ডি-১। জীববিদ্যা/ কৃষিবিজ্ঞানে ‘এ’ গ্রেড। প্রাণিবিদ্যা ডি-২। জীববিদ্যা/ কৃষিবিজ্ঞানে ‘এ-মাইনাস’ গ্রেড। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান ডি-৩। ফার্মেসী ডি-৪। রসায়নে ‘এ’ গ্রেড ও জীববিদ্যায় ‘এ-মাইনাস’ গ্রেড, গণিত/ পরিসংখ্যান/ কম্পিউটার শিক্ষায় ‘এ-মাইনাস’ গ্রেড থাকতে হবে। মাইক্রোবায়োলজি ডি-৫। রসায়ন ও জীববিদ্যায় ‘এ-মাইনাস’ গ্রেড। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক অংশে ৫০% নম্বর পেতে হবে। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডি-৬। রসায়ন, পদার্থবিদ্যা, গণিত এবং জীববিদ্যায় ‘বি’ গ্রেড। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক অংশে ৫০% নম্বর পেতে হবে। পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিং ডি-৭। রসায়ন ও জীববিদ্যায় ‘এ-মাইনাস’ গ্রেড। ই ইউনিট: বিজনেস স্টাডিজ অনুষদ। ফিন্যান্স এন্ড ব্যাংকিং ই-১। অর্থনীতি/ হিসাব বিজ্ঞান/ গণিত/ ব্যবসায় নীতি ও প্রয়োগে ‘বি’ গ্রেড। মার্কেটিং ই-২। ইংরেজি ও গণিত/ হিসাববিজ্ঞান/ অর্থনীতি/ ব্যবসায় নীতি ও প্রয়োগে ‘এ-মাইনাস’ গ্রেড। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ই-৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ইংরেজিতে ‘এ-মাইনাস’ গ্রেড। ম্যানেজমেন্ট স্টাডিজ ই-৪। ইংরেজিতে ‘এ-মাইনাস’ ও গণিত/ অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় নীতি ও প্রয়োগে ‘বি’ গ্রেড। এফ ইউনিট: আইন অনুষদ। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫ পেতে হবে। আইন ও বিচার এফ। ইংরেজি ও বাংলায় ‘এ-মাইনাস’ গ্রেড। ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম ৩৫% নম্বর পেতে হবে। জি ইউনিট: ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন। বিবিএ প্রোগ্রাম জি। ভর্তি পরীক্ষায় ইংরেজি, গাণিতিক যুক্তি ও আইকিউ এবং ভাইভাতে পৃথকভাবে যথাক্রমে ০৮, ১০ ও ০২ নম্বর (৪০%) পেতে হবে। এইচ ইউনিট: ইনষ্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি এইচ। ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে আলাদাভাবে ৩৫% নম্বর পেতে হবে। সিটপ্লান ও ফলাফল: পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম, ভবনের নাম ইত্যাদি যাবতীয় তথ্যসহ সিটপ্লান এবং ভর্তি পরীক্ষার ফলাফল এসএমএস এর মাধ্যমে জানানো হবে অথবা www.juniv.edu/ admission/ থেকে জানা যাবে। ছবি: ইশতিয়াক সোবহান