ক্যা ম্পাসের টুকরো খবর

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ১৯:১৩
চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের অর্থায়ানে জার্মানীর ক্যাসেল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিজেস্ট্রার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। ২০১৩ সালে জার্মানীর ক্যাসেল ইউনিভার্সিটিতে ৪ মাস মেয়াদী এক্সচেঞ্জ প্রোগ্রাম-এর জন্য নির্বাচিত দু’জন হলেন চুয়েটের ডিজাস্টার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শিমুল বিশ্বাস ও মো: আবুল হাসান। নির্বাচিত ছয়জন হলেন ডিজাস্টার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কাজী কাদের নেওয়াজ, নিয়াাজ মোহাম্মদ মামুন, সৈয়দ আরাফাত বিন রহমান, মো: নাজমুল হক, আসাদ বিন আনোয়ার, রোমান রায় প্রমুখ। মুক্তিযোদ্ধা কলেজ কামরুজ্জামান প্রতি বছরের ন্যায় এ বছরও ভূগোল বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়। যার উদ্দেশ্য ছিল ভৌগোলিক ও প্রত্মতাত্ত্বিক জ্ঞান আহরণ করা। এজন্য আমরা চারু ও কারু শিল্প জাদুঘর সোনারগাঁওকে বেছে নেই। সম্প্রতি আমাদের পাঁচজন শিক্ষকের তত্ত্বাবধানে ৬০ জন ছাত্রছাত্রীকে নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে সোনারগাঁয় যাত্রা করি। সারাটা দিন ভ্রমণ আর আনন্দে কেটে যায়। ছাত্রছাত্রীরা একাডেমিক পাঠ্যক্রমের বাইরে খুঁজে পায় নির্মল আনন্দ। শালবনে স্কাউটের মিলনমেলা নাজমুল হক দেশের শিশু-কিশোর ও যুব বয়সীদের ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে সত্, চরিত্রবান, দেশপ্রেমিক, পরোপকারী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন স্কাউটদেরকেও এ আন্দোলনে সম্পৃক্ত করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন স্কাউটদের একটি আনন্দদায়ক ও শিক্ষামূলক মিলন মেলা হচ্ছে অ্যাগোনরি। গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শালবনে বিশেষ চাহিদাসম্পন্ন স্কাউটরা (অটিষ্টিক) স্বাভাবিক স্কাউটদের সাথে সম্পৃক্ত হয়ে স্কাউট প্রোগ্রামে অংশগ্রহণ করবে এবং একে অপরের সাথে ভাবের আদান-প্রদান করে তাদের ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতা অনুশীলনের সুযোগ পাবে। জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে তাদের চাওয়াকে বাস্তবে রূপায়ন করতে অ্যাগোনরির থিম নির্ধারণ করা হয়েছে ‘সুন্দর জীবনের জন্য স্কাউটিং’। নব সৃষ্টির প্রেরণায় প্রত্যেক স্কাউট আপন ঠিকানা খুঁজে পাই।