অ ন্য র ক ম

১১ বছরে বিশ্ববিদ্যালয়ে

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ১৯:১৪
বিশ্বের সবচেয়ে কম বয়সী পদার্থ বিজ্ঞানী জ্যাকব বার্নেট। এই ক্ষুদে তারকা মাত্র ১১ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে পা রেখেছিলেন। ধারণা করা হচ্ছে জ্যাকব আইনস্টাইনের চেয়েও বেশি মেধাবী জ্যাকব বার্নেট। পৃথিবীর কনিষ্ঠতম পদার্থ বিজ্ঞানী। বয়স ১৪ বছর। পদার্থবিদ্যায় ভবিষ্যত্ নোবেল বিজয়ী হিসাবে তাকে ধরা হয়। অথচ জন্মের ২ বছর পর পরীক্ষা করে ছেলেটিকে নিয়ে ডাক্তারদের ভাষ্য ছিল— ‘একজন মানসিক প্রতিবন্ধী। পড়তে বা কথা বলতে পারবে না।’ তবে এই ছেলেটি যে দিন কথা বলা শুরু করল সেদিন থেকে ৪টি ভাষায় কথা বলতে থাকল। সাড়ে ৩ বছর বয়সে ছেলেটিকে তার মা নিয়ে গিয়েছিলেন একটি বিজ্ঞান যাদুঘরে। সেই বয়সে সে উত্তর দিয়েছে পৃথিবী, মঙ্গল গ্রহ বিষয়ক প্রশ্নের। ছেলেটি ১১ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। ১৪ বছর বয়সে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে। এই বয়সে মাস্টার্সের পাঠ নিচ্ছেন পৃথিবীর সবচেয়ে কম বয়সী পদার্থ বিজ্ঞানী হিসেবে। অনুমান করা হচ্ছে জ্যাকবের আই কিউ লেভেল ১৭০। এই শতাব্দীর সেরা বিজ্ঞানী আইনস্টাইনের চেয়েও বেশি মেধাবী সে। তাকে নিয়ে বিশেষ আর্টিকেল প্রকাশ করেছে হাফিংটন পোস্ট ও কানাডার সিবিসি টেলিভিশন। বর্তমানে জ্যাকব অধ্যয়ন করছে কানাডার ওয়াটার লু শহরের পেরিমিটার তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ইন্সটিটিউটে। এটি বিশ্বের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ইন্সটিটিউট। এই তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ইন্সটিটিউটটি প্রতিষ্ঠা করেছেন ব্লাকবেরি মোবাইল কোম্পানির প্রতিষ্ঠাতা মাইক ল্যাজার্ডি। যিনি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস না করা একজন ছাত্র। ব্লাকবেরি মোবাইল কোম্পানি প্রতিষ্ঠার জন্য মাইক চতুর্থ বর্ষ ২য় সেমিস্টার শেষ না করেই বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছিলেন।