প্রাণ-আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস্ লিমিটেডে (বিবিএমএল) ২ কোটি ডলার বিনিয়োগ করল জার্মান বিনিয়োগ ও উন্নয়ন সংস্থা (ডিইজি)। গতকাল রাজধানীর একটি হোটেলে এ বিষয়ক এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। জার্মান রাষ্ট্রদূত ড: আলব্রেক্ট কোনজি প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব:), এবং কেএফডব্লিউ ও জার্মান বিনিয়োগ এবং উন্নয়ন সংস্থা (ডিইজি) বোর্ডের সদস্য ড: নরবার্ট ক্লোপেনবার্গ এসময় উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি
