এম২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে জয়ী হওয়ার দাবি ডিআর কঙ্গো সরকারের

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:২৬
গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর) কঙ্গোর সরকার দাবি করেছে, তারা দেশটির পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে। সরকারের একজন মুখপাত্র বলেছে, শেষ অবশিষ্ট বিদ্রোহীরা সীমান্তের দিকে পালিয়ে গেছে নতুবা আত্মসমর্পণ করেছে এবং তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে। সরকারি বাহিনীর যুদ্ধে জয়ী হওয়ার দাবি সম্পর্কে বিদ্রোহী সংগঠনটির কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বিদ্রোহীদের অস্ত্রবিরতির আহবান প্রত্যাখ্যান করেছিল কঙ্গোর সরকার। ২০১২ সালে সংঘাত শুরু হওয়ার পর দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে আট লাখ মানুষ ঘরছাড়া হয়েছে।