সংবাদ কণিকা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:২৬
আলোচনার জন্য শর্ত দিল সিরিয়ার বিরোধীরা সিরিয়া সঙ্কট নিয়ে জেনেভা শান্তি আলোচনার জন্য পূর্বশর্ত বেঁধে দিয়েছে দেশটির বিরোধী জোট ‘দ্য সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন’। জোটের প্রেসিডেন্ট আহমেদ জারবা বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা ছাড়ার কোনো সুস্পষ্ট সময়সীমা নির্ধারণ করে দেয়া না হলে তারা আলোচনায় যোগ দেবে না। আন্তর্জাতিক দূতরা কোনো শর্ত ছাড়া সিরিয়া শান্তি আলোচনায় বসার আশা করলেও রবিবার সিরিয়ার বিরোধী জোটের এ শর্তের কারণে প্রস্তাবিত জেনেভা সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি আরো সংশয়ে পড়ল। মিশরের রাজধানী কায়রোয় আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে জারবা বলেন, “আমরা কোনো মর্যাদা ছাড়া এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সফলভাবে ক্ষমতা হস্তান্তরসহ দখলদার ইরানকে আলোচনা থেকে বাদ না দেয়া পর্যন্ত জেনেভা আলোচনায় যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি”।-রয়টার্স মেদ কমাতে কর বৃদ্ধি মেদ কমাতে খাবারে অতিরিক্ত কর বসিয়েছে মেক্সিকো। ঠান্ডা, মিষ্টি পানীয় এবং জাঙ্ক ফুডের উপর অতিরিক্ত কর বসাতে বিল পাস হয়েছে মেক্সিকোর পার্লামেন্টে। স্থূলতার সমস্যা সামাল দিতে একেই সেরা উপায় বলে মনে করছে দেশটি। ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা এ খবর দিয়েছে। বিশ্বে স্থূলতার সমস্যায় ভোগা দেশগুলোর মধ্যে মেক্সিকোতে এ হার অনেক বেশি। এ হার যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। জাতিসংঘের হিসাব মতে, মেক্সিকোর প্রায় ৩২ দশমিক ৮ শতাংশ মানুষই ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছে। যেখানে আমেরিকায় এ হার ৩১ দশমিক ৮ শতাংশ। স্থূলতার কারণে বিপজ্জনক হারে বাড়ছে হূদরোগ, ডায়াবেটিসসহ নানা অসুখ। শিশুরাও আক্রান্ত হচ্ছে নানা জটিল রোগে।