মহানগরীর ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৮৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও মেয়র পদক দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এ উপলক্ষে গত শনিবার নগরভবন গ্রীণপ্ল¬াজায় আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর এম রফিকুল ইসলাম এবং রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর শিরীন সুফিয়া খানম।
