গাংনীতে ইয়াবা ও ফেনসিডিলসহ পুলিশ পত্নী আটক!

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:৩৩
যৌন উত্তেজক ইয়াবা ও ফেনসিডিলসহ পুলিশের স্ত্রী ও তার ভাতিজাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, গাংনী উপজেলা কাউন্সিলর পাড়ার বাসিন্দা ও রাজারবাগ পুলিশ লাইনে কর্তব্যরত পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলমের স্ত্রী মুনজুরা খাতুন ও মুনজুরার ভাতিজা গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের সেন্টারপাড়া এলাকার শামসুজ্জোহার ছেলে স্বপন। মঙ্গলবার ভোরে গাংনী থানার উপ-পরিদর্শক আব্দুুল জলিল সঙ্গীয় ফোর্সসহ উপজেলা কাউন্সিলপাড়ায় মুনজুরার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তার বাড়ি থেকে ১শ’ পিস ইয়াবা ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে সন্দেহভাজন অভিযুক্ত মুনজুরা খাতুন জানান, তার স্বামী পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলম প্রায় ১ বছর যাবত্ কোন টাকা পয়সা দেয় না। উপরন্তু আমাকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এব্যাপারে তার স্বামীর নামে গাংনী থানায় জিডি করা হয়েছে। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে তালাক দেয়ার জন্য আমাকে ফাঁসাতে স্থানীয় কয়েকজন গুন্ডাকে দিয়ে এ কাজ করেছেন। আমি আমার স্বামী ও তার লোকজনের ষড়যন্ত্রের শিকার।