কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। নাঙ্গলকোটবাসী পাচ্ছেন আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি। বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ১০ নভেম্বর হতে ৭২১ আপ মহানগর প্রভাতী ও ৭২২ গোধূলী ট্রেনটি নাঙ্গলকোট রেল স্টেশনে যাত্রা বিরতি করবেন। এখানে টিকেটের পরিমাণ ১০টি এবং যাত্রা বিরতি করবেন ২ মিনিট। এ ব্যাপারে ৩০ অক্টোবর সংশ্লিষ্ট স্টেশনে সিও ৬৫৩৩ কন্ট্রোল অর্ডার ম্যাসেজ পাঠানো হয়েছে। নাঙ্গলকোট রেল স্টেশন মাষ্টার আনোয়ারুল করিম বলেন, ১০ নভেম্বর থেকে মহানগর ট্রেনের যাত্রা বিরতির নির্দেশনা পেয়েছেন।
