কমলনগরে ইত্তেফাক প্রতিনিধির উপর হামলা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:৩৫
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় শিবির কর্মীদের হামলার শিকার হয় দৈনিক ইত্তেফাকের কমলনগর প্রতিনিধি এম এ মজিদ। গত সোমবার সকালে ১৮ দলীয় জোটের হরতালের সংবাদ সংগ্রহ করতে গেলে ১৫-২০ জন শিবির কর্মী অতর্কিতভাবে হামলা করে। এতে তিনি আহত হন। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়।