সেনা কর্মকর্তা হতে চায় মোরশেদুল আলম তন্ময়

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:৩৫
বাংলাদেশ স্কাউট কর্তৃক নির্বাচিত শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার সোস্যাল ইসলামী ব্যাংক কচুয়া শাখার ম্যানেজার মোঃ মোশারফ হোসেন ও মালিবাগ ফয়েজুর রহমান ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিলারা বেগমের একমাত্র সন্তান মোরশেদুল আলম তন্ময়। সে রবিবার প্রধানমন্ত্রীর হাত থেকে উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করে। তন্ময় তার মায়ের কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে ভবিষ্যতে একজন দেশপ্রেমিক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হতে চায়। স্বপ্ন পূরণে তন্ময় সকলের দোয়া প্রার্থী।