রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফিউজ্জামান এবছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে। তার স্কুলের খাতায় নাম মো. রাফিউজ্জামান। কিন্তু শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিতে জেলা শিক্ষা অফিস থেকে যে প্রবেশপত্র সরবরাহ করা হয়েছে তাতে তার নাম দেয়া হয়েছে রাফিকুজ্জামান। আবার একই স্কুলের মো. একরামুলের নাম করা হয়েছে এশরামুল।
রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা জানান, তিন মাস আগে তাদের কাছ থেকে শিক্ষার্থীদের তথ্য নেয়া হয়েছে। তারা সঠিকভাবে শিক্ষার্থীদের তথ্য দিলেও প্রবেশপত্রে একাধিক শিক্ষার্থীর নাম, পিতার নাম ও জন্ম তারিখ ভুল করা হয়েছে।
