ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২৪-২৭ নভেম্বর। এবার পাঁচটি ইউনিটে মোট আবেদন পড়েছে ২৩৫৪৯ টি (এ ইউনিটে- ৫২১৬ টি, বি ইউনিটে- ১১১৫ টি, সি ইউনিটে- ৭৩৪৪ টি, ডি ইউনিটে- ৩৬৫৫ টি, এবং ই ইউনিটে- ৬২১৯টি)। আসন সংখ্যা ৫৭০টি, অর্থাত্ প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪২ টি। বি ও ডি-ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর, সি-ইউনিটে ২৫ নভেম্বর এ-ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর এবং ই-ইউনিটে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
