দাউদকান্দিতে বোরোর আবাদ হ্রাসের আশংকা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:৩৬
এবার দাউদকান্দি মেঘনা এবং তিতাস উপজেলায় বোরো ধানের আবাদ হ্রাস পাবে বলে আশংকা করা হচ্ছে। কৃষকগণ জানায়, বোরো ধান চাষ করতে সার, বীজ, কীটনাশক, সেচ এবং শ্রমিকের জন্য যে খরচ হয় ধান বিক্রয়ের টাকায় সে খরচ উঠে আসে না বিধায় কৃষকরা এবার বোরো ধান চাষে আগ্রহী হয়ে উঠছে না। কৃষকরা বলেন, গত বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে ধান কাটার মৌসুমে কয়েকদিন যাবত্ টানা বর্ষণ হওয়ায় জমির ধান জমিতেই ডুবেছে। আবার অনেক কৃষকের সিদ্ধ করা ধান রৌদ্রে শুকাতে না পারায় নদীতে ফেলে দিতে হয়েছে। গত মৌসুমে দাউদকান্দিতে ৮ হাজার ৫শ’ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হলেও এবার তা অনেক কমে যাবে বলে আশংকা করা হচ্ছে।