কলকাতা চলচ্চিত্র উত্সবে বাঙালি বলিউডিদের সম্মাননা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:৪৮
আগামী ১০ নভেম্বর থেকে কলকাতায় শুরু হতে যাচ্ছে ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। শেষ হবে ১৭ নভেম্বর। ব্যাপক আয়োজন চলছে এই উত্সব নিয়ে। বাংলাদেশ থেকেও আমন্ত্রিত হয়েছেন একাধিক তারকা ও পরিচালক। এই উত্সবে বিশেষ সম্মাননা পাচ্ছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের সফল ৫ চিত্রনায়িকা। উত্সবের সমাপনী দিন ১৭ নভেম্বর মৌসুমী চট্টোপাধ্যায়, সুস্মিতা সেন, রানি মুখার্জি, বিপাশা বসু ও কঙ্কনা সেন শর্মাকে পশ্চিম বঙ্গের সরকারের পক্ষ থেকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এরমধ্যে এই চিত্রনায়িকারাও তাদের উপস্থিতির কথা নিশ্চিত করেছেন উত্সব কর্তৃপক্ষকে। উল্লেখ্য, এই উত্সবের উদ্বোধনীতে হাজির হবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, কমল হাসানসহ আরও অনেকে।