ডায়াবেটিসের সমস্যা এখন সারাবিশ্বেই প্রকট। আর এই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য নিয়মিত তাদের রক্তে গ্লুকোজের পরিমাণ পরিমাপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য বিভিন্ন ধরনের ডিভাইসই পাওয়া যায়। তবে এবারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিংয়ার মাউন্টেইন ভিউয়ের প্রতিষ্ঠান আইহেলথ ল্যাব তৈরি করেছে এমন একটি ডিভাইস যেটিকে বলা হচ্ছে ওয়্যারলেস স্মার্ট গ্লুকো-মনিটরিং সিস্টেম। তারহীন এই এই সিস্টেমে রয়েছে একটি ব্লুটুথ ডিভাইস যেটি কিনা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যেতে পারে একটি আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথে। আর এসব স্মার্টফোনের মাধ্যমেই মনিটরিং করা যাবে রক্তে গ্লুকোজের পরিমাণ। এই ডিভাইসে গ্লুকোজের পরিমাণ সরাসরি স্মার্টফোনের সাথে সিনক্রোনাইজ হয়ে যায় এবং তথ্যগুলো ক্লাউডে সংরক্ষিত হয়। এতে করে দীর্ঘদিন ধরে রক্তে গ্লুকোজের পরিমাণ কতটুকু বাড়ছে বা কমছে, তা সহজেই বিশ্লেষণ করা যায়। ডাক্তারদের সাথে এই তথ্যগুলো শেয়ার করলে সেটা আরও বেশি কার্যকর হবে বলেই আশা করছে আইহেলথ ল্যাব। ৮০ ডলার দাম রাখা হয়েছে এই ডিভাইসটির।
