৭-জিপ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২১:২৮
একাধিক ফাইল কিংবা ফোল্ডারকে একত্রিত করা কিংবা সংকোচন করার কাজে উইনজিপ কিংবা উইনরার প্রোগ্রামের বহুল ব্যবহার রয়েছে। ঠিক এই কাজের জন্যই ব্যবহার করা যায় বিনামূল্যের সফটওয়্যার ৭-জিপ। .জিপ, .রার ফাইল ফরম্যাটসহ এটি প্রায় সব ধরনের সংকুচিত ফাইল ফরম্যাট সমর্থন করে। এর মাধ্যমেই যেকোনো আর্কাইভ তৈরি করা, আর্কাইভকে খোলার কাজ সহজেই করা যায়। উইন্ডোজসহ লিনাক্স অপারেটিং সিস্টেমেও ব্যবহার করা যায় এই সফটওয়্যারটি। http://www.7-zip.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে বিনামূল্যের এই চমত্কার সফটওয়্যারটি।