কুমুদিনী নার্সিং স্কুলে শিরাবরণ ও নির্মলা অ্যাওয়ার্ড প্রদান

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ১৯:৪৩
টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুরে নার্স গড়ার অন্যতম বিদ্যাপিঠ দানবীর রনদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজের ছাত্রীদের শিরাবরণ উপলক্ষে মেধাবী ছাত্রীদের নির্মলা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষে নার্সিং স্কুল ও কলেজের ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। ১ নভেম্বর সন্ধ্যায় কুমুদিনী কমপ্লেক্সের মির্জা হলে এ অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন ঢাকার নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি। অনুষ্ঠানের শুরুতেই নার্সিং স্কুল ও কলেজের বিভিন্ন ব্যাচের ৯০ জন সেবিকার মাথায় শিরাবরণ (ক্যাপ) পড়িয়ে দেন অথিতিবৃন্দ। নার্সিং স্কুল ও কলেজের অধ্যক্ষ সিস্টার অর্পিতা রোজারিওর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমুদিনী ওয়েল ফেয়ার টাস্ট্রের শিক্ষা উপদেষ্টা ও ভাষা সৈনিক প্রতিভা মুত্সুদ্দি, হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, পরিচালক শ্রী মতি সাহা এবং প্রধান অথিতি ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী হাসপাতালের মেডিকেল সুপার ডা. প্রদীপ কুমার রায়, নার্সিং স্কুল ও কলেজের মেট্রন দিপালী পেরেরা, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষা প্রতিভা দেবী হালদার ,ভাইস প্রিন্সিপাল গোলাম কিবরিয়া, উলফাতুননেছা, সিনিয়র শিক্ষিকা হেনা সুলতানা প্রমুখ। পরে ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।