ঈদ পুনর্মিলনী আর্কাইভ শো ও কনসার্ট

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ১৯:৪৩
পাবনা নিউ ফেইজ চাটমোহরের আয়োজনে গত ১৮ অক্টোবর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী, আর্কাইভ শো ও ব্যান্ড কনসার্ট। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পৌর মেয়র এইচ ইসলাম হীরা। অনুষ্ঠানের শুরুতে চাটমোহরের কৃতি ব্যক্তিত্ব ঢাকার নাট্য জগতের আলোচিত নাট্যকার, পরিচালক ও অভিনেতা বৃন্দাবন দাস, রেদোয়ান রনি, রশিদ নিউটন, হাফিজ রেদু ও চাটমোহরের নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলালের উপর আর্কাইভ শো প্রদর্শিত হয়। সংগীত পরিবেশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা, সাংবাদিক রকিবুর রহমান টুকুন, প্রভাষক আলী আহম্মদ, মীম, রাসেল, মীম, শিহাব, রশীদ নিউটন, মুন্না, মাসুদ রানা প্রমুখ।