ধামরাইয়ে আনন্দ মেলা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ১৯:৪৪
গ্রামবাংলার মানুষের বিনোদনের অনেক পথই প্রায় বন্ধ হয়ে গেছে। যাত্রাপালা, সারিগান, নাটক, লাঠিখেলা, হা-ডু-ডু, ফুটবল, নৌকা বাইচ ইত্যাদি ছিল গ্রাম বাংলার সংস্কৃতি ও বাংলার মানুষের বিনোদনের মাধ্যম। বাংলার মানুষের বিনোদনের এ মাধ্যমগুলো আজ বিলুপ্তির পথে। নানা প্রতিকূলতার মধ্য দিয়েও ধামরাইবাসী তাদের সংস্কৃতি ও বিনোদনকে ধরে রাখার চেষ্টা করছে। ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে নানা প্রকার আনন্দ অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা, মেলা, খেলাধুলা ও নানা প্রকার প্রতিযোগিতা। এবারের ঈদে পুরো ধামরাই উপজেলা ছিল আনন্দে উচ্ছল। সারা উপজেলাজুড়ে ছিল নানা আনন্দ-উত্সব। সবচেয়ে বড় আয়োজন ছিল ধামরাইয়ের শহুরেপল্লী রাজাপুর গ্রামে। এখানে চার দিনব্যাপী ঈদ আনন্দমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ক্লোজআপ তারকাসহ দেশের গুণী শিল্পীরা সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন। তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় মঞ্চনাটক ও যাত্রা পালা।