অ্যালবাম

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ১৯:৫১
হূদয় জুড়ে ফয়সাল রাব্বিকীনের কথা-আয়োজনে সিডি চয়েজের ব্যানারে বাজারে এসেছে তারকাবহুল মিশ্র অ্যালবাম ‘হূদয় জুড়ে’। এই প্রজন্মের জনপ্রিয় ১৩ জন শিল্পীর গান থাকছে এই অ্যালবামে। এরা হলেন—কনা, কাজী শুভ, নির্ঝর, ইমরান, পূজা, মাহাদি, নাওমি, লুত্ফর হাসান, অয়ন চাকলাদার, আনিকা ইবনাত, মশিউর বাপ্পী, সাবরিনা সাবা ও আনতারা। অ্যালবামটিতে থাকছে মোট ৯টি গান। এর মধ্যে দ্বৈত গান ৬টি এবং একক গান রয়েছে ৩টি। অ্যালবামের গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন সজীব দাস, মাহমুদ সানী, ইমরান, রাফি, মশিউর বাপ্পি এবং অয়ন চাকলাদার। এ ছাড়া কাজী শুভ দুটি এবং লুত্ফর হাসান একটি করে গানের সুর করেছেন। মূলত রোমান্টিক কথার গানই স্থান পেয়েছে এই অ্যালবামে। হবেই ভালো থাকা টিভি অভিনেতা ফাইজুর মিল্টনের গানের অ্যালবাম ‘হবেই ভালো থাকা’ প্রকাশ হলো সম্প্রতি। লেজার ভিশনের ব্যানারে অ্যালবামটিতে রয়েছে ১০টি গান। সবগুলো গানের সুর করার পাশাপাশি ‘বাংলাদেশ এবার জেগে ওঠো’ গানটি লিখেছেন শিল্পী নিজে। ‘সন্ধে এলে ডুবে যেতাম’ গানটিসহ ৪টি গান লিখেছেন শতাব্দী ভব, ‘সুন্দর এই জল বাতাসে’ নামের সুফি ধারার একটি গান লিখেছেন রাসেল আশেকি এবং ‘আকাশ ফুটেছে চন্দ্র-তারায়’ গানটি লিখেছেন জাহিদ আহম্মেদ। অ্যালবামের টাইটেল ট্র্যাক লিখেছেন নার্গিস আলম। এ বিষয়ে ফাইজুর বলেন, ‘মেলোডি প্রধান গানই বেশি, সেমিক্ল্যাসিকালও রয়েছে। ছোট থেকেই ক্ল্যাসিকাল গান শিখছি। আমার গানে তার ছোঁয়া পাবেন শ্রেতারা।’ নিন্দিতজন প্রোটিউন বাজারে নিয়ে এসেছে অনুপ বড়ুয়া পিংকু-র একক অ্যালবাম ‘নিন্দিতজন’। মোট দশটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে, গানগুলো হচ্ছে—বিদায় বন্ধু, সোনা রোদ, নিন্দিত জন, সঙ্গ, জীবনধারা, অবুঝমন, হঠাত্ ঝড়ে, প্রজন্ম, সমাধি লিপি, গহীনে নিঃশব্দে। গানগুলোর গীতিকার, সুরকার ও শিল্পী অনুপ বড়ুয়া পিংকু। প্রোটিউনের সিউও প্রসেনজিত ওঝা বলেন, ‘নিন্দিতজন’ অ্যালবামের গানগুলো বিবর্ণ বর্ণের গল্প। আঁধারের দেশ থেকে আলো হাতে ফিরে আসা এক আশাবাদী মানুষের স্বপ্নের গান।’