যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ অবৈধ ঘোষণার আবেদন

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২০:৪০
সন্ত্রাসী হামলার অভিযোগে গুয়ানতানামো বে কারাগারে পাঁচ বছর বন্দি থাকা অস্ট্রেলিয়ার নাগরিক ডেভিড হিকস তার বিরুদ্ধে আনা অভিযোগ অবৈধ ঘোষণা করার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক আদালতে আবেদন করেছেন।—খবর বিবিসির। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের আদালত সন্ত্রাসী হামলার অভিযোগে অভিযুক্ত করেন। কিন্তু প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাকে মুক্তি দেয়া হয়। হিকসের যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী বলেন, আমরা এই অভিযোগকে অবৈধ ঘোষণার জন্য আবেদন করেছি। অবশ্য পেন্টাগনের একজন মুখপাত্র বলেন, প্রত্যার্পণ চুক্তি অনুুযায়ী হিকসের আবেদনের কোন সুযোগ নেই। ইসলাম ধর্ম গ্রহণকারী ডেভিড হিকসকে ২০০১ সালে আফগানিস্তানে তালেবান জঙ্গিদের সাথে আটক করা হয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।