চীনে বোমা বিস্ফোরণে ১ জন নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২০:৪১
চীনের উত্তরাঞ্চলে কমিউনিস্ট পার্টির এক প্রাদেশিক দপ্তরের কাছে বেশ কয়েকটি ক্ষুদ্র বোমা বিস্ফোরিত হয়েছে। এতে একজন নিহত ও অন্ততপক্ষে ৮ জন আহত হয়েছেন। বুধবার শাংসি প্রদেশের তাইয়ুয়ানে ধারাবাহিকভাবে কয়েকটি ক্ষুদ্র বোমার বিস্ফোরণ ঘটে বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানায়। স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ঘটা এসব বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।